ভোলাহাটে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি-চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) বিকেল সোয়া ২টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।
এলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা (অতিরিক্ত দায়িত্ব)’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ্, আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া ও প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আহারাম আলী, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, আরডিও মোঃ সবুজ আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, মহিলা সরকারী কলেজের নয়া অধ্যক্ষ প্রফেসর ছালেহ্ আহমাদ, এটিও মোঃ হুমায়ুন কবির, ভোলাহাট প্রেসক্লাবের সহসভাপতি এম. এস. আই শরীফ, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবিরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সূধীজনেরা।
উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা (অতিরিক্ত দায়িত্ব) উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সরকারী নিয়মনীতির আওতায় পহেলা বৈশাখের সকল কর্মসূচি অনুষ্ঠিত হবে। বর্তমান এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের পরীক্ষার যেনো কোন বিঘ্নসৃষ্টি না হয় সেদিকে সকল কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান ও সুধীজনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সুদৃষ্টি রেখে পালনের আহবান জানান।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































